Masail
100%
গোবর বা পায়খানা থেকে তৈরী গ্যাস দ্বারা খানা পাকানো
Question
বর্তমানে খবরের কাগজে প্রায় দেখা যায় যে, বিভিন্ন স্থানে গোবর এবং পায়খানা থেকে গ্যাস তৈরী করে তার দ্বারা খানা পাকানো হচ্ছে। শরী‘আতের দৃষ্টিতে উল্লেখিত গ্যাস পাকা কি-না? এবং তার দ্বারা পাকানো খাদ্য খাওয়া জায়িয হবে কি-না?
Answer
গোবর শুকিয়ে তার দ্বারা যেমন পাকানো জায়িয, তেমনিভাবে তার গ্যাস বা পায়খানার গ্যাস দ্বারা পাকানো খাদ্য খাওয়াও জায়িয। উল্লেখ্য, পাকানো খাদ্য জায়িয হওয়ার জন্য আগুন জ্বালানোর উপকরণ পাক হওয়া কোন জরুরী বিষয় নয়। [ফাতাওয়া রহিমীয়া ৬:৩৩৬]