Masail
100%
শরীরে প্রস্রাবের ছিটা লাগার ওয়াসওয়াসা হলে কি হুকুম
Question
ইস্তিঞ্জা করার পর আমার মাঝে মাঝে মনে হয়, প্রস্রাবের ছিটা আমার শরীরে লেগেছে, তাহলে কি আমি ভাবতে পারি যে, আমি নাপাক হয়ে গেছি ? এ সম্পর্কে শরী‘আতে কি বিধান আছে?
Answer
না, আপনার এরূপ ভাবার কোন অবকাশ নেই। নিশ্চিতভাবে ছিটা লাগা অনুভব হওয়া বা দেখা ব্যতীত সন্দেহের কারণে এরূপ ভাবা শরী‘আতে নিষেধ। আর সুঁইয়ের অগ্রভাগের পরিমাণ যেসব প্রস্রাবের ছিটা গায়ে লাগে তাতেও শরীর নাপাক হয় না। সুতরাং এর দ্বারা আপনি নাপাক হবেন না। তবে শুধু ছিটার জায়গা ধুয়ে নেয়া ভাল। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:১০৫]