ইমাম মাহদি ও ঈসা (আঃ)

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 20, 2026বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

Question

ভবিষ্যতে যখন ইমাম মাহদি ও ঈসা (আঃ) আসবেন, তখন তারা কি সালাফি হয়ে আসবেন নাকি হানাফি, হাম্বলি, শাফেয়ী, মালেকী ? তারা কোন মাজহাবের ফিকহ অনুসরন করবেন ?

Answer

মুজতাহিদের জন্য কোন মাযহাবের অনুসারী হতে হয় না। হযরত ঈসা আঃ এবং হযরত মাহদী আঃ মুজতাহিদ হবেন। তাই তাদের জন্য কারো মাযহাবের তাকলীদ করা জায়েজ নয়। যেমন ইমাম আবু হানীফা রহঃ মুজতাহিদ হওয়ায় তার জন্য কারো তাকলীদ করা জায়েজ নয়। তাকলীদ করবে গায়রে মুজতাহিদ। আর মুজতাহিদ করবে ইজতিহাদ।