মহিলাদের দাড়ি হলে
Question
কোন কোন মহিলাদের দাড়ি হয় কেন? দাড়ি হওয়ার পড়ে তাদের করনীয় কি? এক্ষেত্রে বয়সের কম-বেশীর মধ্যে কোন পার্থক্য আছে কি?
Answer
আল্লাহ তা‘আলা মানব জাতিকে নারী-পুরুষ দু’ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে শারীরিক গঠন ও আকৃতিগত কিছু পার্থক্য রয়েছে। দাড়ি নারী-পুরুষের মধ্যে অন্যতম পার্থক্য। দাড়ি হল পুরুষের বৈশিষ্ট্য, আর দাড়ি না হওয়া হল নারীদের বৈশিষ্ট্য। তবে যদি কোন নারী-পুরুষের মধ্যে তারনিজস্ব বৈশিষ্ট্যের বিপরীত কিছু দেখা যায়, তাহলে সেটাও আল্লাহ তা‘আলার বিশেষ কুদরত মনে করতে হবে। সুতরাং যদি কোন পুরুষের দাড়ী না হয়,অথবা কোন মহিলার দাড়ী হয়, তাহলে বুঝতে হবে, এটাও আল্লাহ তা‘আলার কুদরতের বিকাশ। এতে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষা যে, আল্লাহ তা`আলার জন্য কোন কিছুর বাধ্য-বাধকতা জরুরী নয়। তিনি যা চান, তাই করতে পারেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী হরমোনের তারতম্যের কারনে এটা হতে পারে। যে কারনেই হোক, কোন মহিলার যদি দাড়ি-মোচ উঠে, তাহলে তা কেটে ফেলাই মুস্তাহাব ও উত্তম। [প্রমাণঃ ফাতাওয়া রাহীমিয়া ২:২৪৭, ফাতাওয়া মাহমূদিয়া ৫:১৯৫]