একটানা রোযা রাখা
Question
একটানা না ভেঙ্গে ৩ দিন বা ৭ দিন রোজা রাখা যাবে কি ? যদি আমি রোজা রাখা শুরু করি রবিবার থেকে আর ইফতার করি মঙ্গলবার সন্ধ্যায় ; শারিয়াহর দৃষ্টিকোণ থেকে এটার বৈধতা আছে কি ? বিভিন্ন আওলিয়ার জীবনীতে এমন রোজার উল্লেখ পাওয়া যায়। এরকম রোজা রাখা কি হারাম নাকি অপছন্দনীয় ?
Answer
যে ব্যক্তি এমনটি করতে পারে। শারিরীকভাবে অসুস্থ্য হবার সম্ভাবনা না থাকে, তাহলে তার জন্য এমনটি করা জায়েজ আছে। কিন্তু শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়ার সম্ভাবনা থাকলে এমনটি করা জায়েজ হবে না।
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ [٢:١٩٥]
নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। [সূরা বাকারা-১৯৫]
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ حَمْدَانَ، ثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، ثَنَا الزُّبَيْرُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ جَدَّةٍ لَهُ يُقَالُ لَهَا: زَهِيمَةُ، قَالَتْ: «كَانَ عُثْمَانُ يَصُومُ الدَّهْرَ، وَيَقُومُ اللَّيْلَ إِلَّا هَجْعَةً مِنْ أَوَّلِهِ» حلية الأولياء لحافظ ابو نعيم احمد بن عبد الله بن احمد بن اسحاق-1/56
হযরত যুবায়ের বিন আব্দুল্লাহ তার দাদী রুহাইমা থেকে বর্ণনা করেন, উসমান রাঃ সারা বছর রোযা রাখতেন, এবং সারা রাত নামায পড়তেন, তবে শুরু রাতে ঘুমাতেন। (হিলয়াতুল আওয়ালিয়া-১/৫৬]
হযরত উমর বিন খাত্তাব রাঃ এর জীবনীতে ইবনে কাসীর রহঃ লিখেনঃ
كان يصلى بالناس العشاء ثم يدخل بيته فلا يزال يصلى إلى الفجر، وما مات حتى سرد الصوم، (البداية والنهاية-7/135)