ইস্তিখারার আমল
Question
আমার এক বোন বিয়ের জন্য ইস্তিখারা করছে। তো তিনি প্রথম দিন এই স্বপ্ন দেখে যে, ছেলেকে আপুর খালা বলতেছেনঃ আসো তুমি জামাই। কিন্তু ছেলেটা তার ঘাড় নিচু করে লজ্জার ভঙ্গিতে মাথা ঘুরিয়ে না না বলছে। আসতেই চাচ্ছে না। এমন বুঝচ্ছে। মুখে না, তবে মাথা ঘুরিয়ে। এ থেকে আল্লাহর কোন ফায়সালার আশংকা আছে ? তারপর আরো দু’দিন করছে আপু ইস্তেখারা। কিন্তু আপু আর কিছু দেখ নাই।
Answer
ইস্তেখারার মাধ্যমে শুধুই স্বপ্নেই সমাধান বুঝা যাবে বিষয়টি এমন নয়। মূল বিষয় হল, ইস্তেখারা শেষে ঘুমানোর পর জাগ্রত হবার পর মন যেদিকে সায় দিবে, বা যেদিকে আগ্রহী হয়ে উঠবে, সেটিই ফলাফল মনে করবে। [তুহফাতুল আলমায়ী-২/৩৩৮, বেহেশতী জেওর]
আর আপনার আপুর দেখা স্বপ্নটি পরিস্কার নয়। তাই বিয়েটা কল্যাণকর নয় বলা যাচ্ছে না।
তাই ইস্তেখারা শেষে ঘুম থেকে জাগার পর যদি বিয়ের দিকেই কল্যাণকর বলে অনুভূত হয়, তাহলে মুরব্বীদের পরামর্শ সাপেক্ষে বিয়ে করা যেতে পারে।