মানি ইজ দ্যা সেকেন্ড গড বলা
Question
যদি কোন ব্যক্তি টাকার প্রয়োজনীয়তা নিয়ে বির্তক করার সময় এমন কথা বলে যে, “রাখেন আপনি! অমুক দিন অমুক বলেছে, মানি ইজ দ্যা সেকেন্ড গড” তবে তার হুকুম কী? সেকি মুরতাদ হয়ে যাবে?
Answer
উক্তিকারীর এই উক্তি “মানি ইজ দ্যা সেকেন্ড গড বলা” এটি কুফুরী বাক্য সমূহের অন্তর্ভুক্ত। কেননা, খোদা একজনই। তিনি সমস্ত গুনাবলীর অধিকারী এবং তিনি বান্দাকে রিযিক দান করেন। সুতরাং টাকা-পয়সাকে দ্বিতীয় খোদা বলার কোন অবকাশ নাই। অতএব, অমুকের এই উক্তির সমর্থন বা উক্ত বাক্যকে সঠিক মনে করে তা বললে তা কুফুরী কালাম হয়ে যাবে। এবং সে ক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য সতর্কতা হিসেবে ইস্তিগফার করে, নতুনভাবে কালেমা পড়ে স্ত্রী থাকলে বিবাহ দুহরিয়ে নেয়া উচিৎ। [প্রমাণঃ আযীযুল ফাতাওয়া ১:৭৩# আল-বাহরুর রায়িক ২:৫২০# খায়রুল ফাতাওয়া ১:২০২]
و منها ان ظن ان الميت يتصرف فى الامور دون الله تعا لى واعتقاده ذلك كفر....الخ [البحر الراءق:2/520]