ঋতুস্রাবের মেয়াদ পূর্ব মেয়াদ থেকে বেড়ে যাওয়া অবস্থায় নামায পড়ার হুকুম
Question
জনৈকা বিবাহিতা মহিলার মাসিক ৬ দিন স্থায়ী হয়ে থাকে। কোন কোন বারে দেখা গেছে- প্রথম থেকেই সামান্য সামান্য স্রাব হয় এবং ১০ দিনের বেশী থাকে। বর্তমানে এটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে, এ রকম স্বল্প স্রাব শুরু হলেই ঐ মাসে ১০ দিনের বেশী স্থায়ী হয়ে থাকে। এমতাবস্থায় উক্ত মহিলার জন্য ৬ দিন পর থেকেই মাসিক অবস্থাকালীন শর‘ই নিষেধাজ্ঞা গুলো উঠে যাবে, না কি সম্পূর্ণ ১০ দিন অপেক্ষা করতে হবে?
Answer
উপরোক্ত অবস্থায় উক্ত মহিলাকে দশ দিন দশ রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি স্রাব দশ দিন দশ রাত্রির চেয়ে অতিরিক্ত জারী থাকে, তাহলে পূর্বের অভ্যাস অনুযায়ী ছয়দিন হায়েয গণ্য হবে। আর সেই সুরতে ছয়দিন বাদ দিয়ে বাকী দিন গুলোর নামায, রোযা কাযা করতে হবে। আর যদি স্রাব দশ দিনেই বন্ধ হয়ে যায়, দশ দিনের বাইরে না যায়, তাহলে পুরো দশ দিনই হায়েয হিসেবে গণ্য হবে।
[প্রমাণ: ইমদাদুল মুফতীন, ১:২৭৬ # ফাতাওয়া দারুল উলুম, ১:২৫৬ # হিদায়া, ১:৬৭ # ফাতাওয়ায়ে আলমগীরী, ১:৩৭]
فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً وَإِنْ جَاوَزَ الْعَشَرَةَ فَفِي الْمُبْتَدَأَةِ حَيْضُهَا عَشَرَةُ أَيَّامٍ وَفِي الْمُعْتَادَةِ مَعْرُوفَتُهَا فِي الْحَيْضِ حَيْضٌ وَالطُّهْرُ طُهْرٌ .هَكَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ . (الفتاوى الهندية:1/37)