Masail
100%

নফল নামাযে উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত

Question

সুন্নাত বা নফল নামাযে উচৈ:স্বরে কুরআনে কারীম তিলাওয়াত করায় কোন ক্ষতি আছে কি? উল্লেখ্য যে উচ্চৈ:স্বরে তিলাওয়াত করায় অধিক মনোযোগ আসে।

Answer

হ্যাঁ, রাতের সুন্নাত বা নফল নামাযে উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত করা যাবে। তবে একদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে এর দ্বারা অন্যের অসুবিধা বা কষ্ট না হয়। অবশ্য দিনের নফল নামাযে কিরাআত আস্তেই পড়তে হবে। [ফাতাওয়া আলমগীরী ১:৭২]

اما نوافل النهار فيخفي فيها حتما و في نوافل الليل يتخير - [عالمكيري 1/76]