মিসওয়াক এর ফযিলত
Question
মিসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুন সোয়াব হয় এই কথার কোন সহীহ দলিল আছে কি ?
Answer
হ্যাঁ, এটি সহীহ দলীল দ্বারাই প্রমাণিত।
এ মর্মে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। এর সম্পর্কিত কিছু দুর্বল বর্ণনা থাকলেও কিছু কিছু বর্ণনা হাসান পর্যায়ের। যা দলীলযোগ্য।
সুতরাং এ ফযীলতটিকে শুধুই দুর্বল হাদীস দ্বারা প্রমাণিত বলার সুযোগ নই। বরং এটি হাসান পর্যায়ের দলীলযোগ্য হাদীস দ্বারাই প্রমাণিত।
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: ; فَضْلُ الصَّلَاةِ بِالسِّوَاكِ، عَلَى الصَّلَاةِ بِغَيْرِ سِوَاكٍ، سَبْعِينَ ضِعْفًا ;
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ মিসওয়াক করে নামায পড়ার ফযীলত মিসওয়াক ছাড়া নামায পড়ার তুলনায় সত্তর গুণ বেশি। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬৩৪০, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-১০৮, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৬১]
ইমাম আজুলুনী রহঃ উক্ত হাদীসের ব্যাপারে মন্তব্য করেনঃ
ورواه الحميدي وأبو نعيم عن جابر وإسناده حسن،
এ মর্মের হাদীস ইমাম হুমাইদী এবং আবু নূআইম জাবের রাঃ থেকে বর্ণনা করেছেন। যার সনদ হাসান। [কাশফুল খাফা-১/৪৯৭, বর্ণনা নং-১৩৯৯]
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ; الرَّكْعَتَانِ بَعْدَ السِّوَاكِ أَحَبُّ مِنْ سَبْعِينَ رَكْعَةً قَبْلَ السِّوَاكِ ;