ইবলিশের বেহেস্তে প্রবেশ করা ও ময়ূর পাখা ঘরে রাখা

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026ঈমান আক্বাইদ, সিরাত ও নবী আ. এর যিন্দেগী, বিবিধ

Question

ইবলিশকে বেহেশতে প্রবেশ করানোর জন্য ময়ূর নাকি সাহায্য করেছিল? একথা ঠিক কিনা? যদি সত্য হয়, তাহলে ময়ূরের পাখা ঘরে রাখা কি ঠিক?

Answer

শয়তান আদৌ বেহেশতে প্রবেশ করেছিল কিনা বা করে থাকলে কিভাবে প্রবেশ করেছিল, বেহেশতে নিজে নিজে প্রবেশ করেছে নাকি ময়ূর বা সাপের সাহায্যে প্রবেশ করেছে, এ ধরনের বিভিন্নরকমের কথা রয়েছে। তবে নির্ভরযোগ্য কোন রেওয়ায়েতে এ সম্পর্কীয় বর্ণনা পাওয়া যায় না। সুতরাং, এগুলো নিয়ে আলোচনা করা অর্থহীন। ইসলাম যেহেতু সৌন্দর্যকে সমর্থন করে, তাই সৌন্দর্যের জন্য ময়ূরের পাখা ঘরে রাখা জায়িয আছে। [প্রমাণঃ তাফসীরে মা‘আরিফুল কুরআন ১:১৩৪, তাফসীরে মাজহারী ১:৫৭, ক্বাছাছুল কুরআন (বাংলা) ২৮:২৯]