কম সময়ে গোসল ও নামায
Question
আসসালামু আলাইকুম মুফতি সাহেব । যদি প্রশ্নটি আপনাদের সাইটে প্রকাশ করা হয় তবে নাম প্রকাশ না করলে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ। এক সপ্তাহ আগে একদিন ফজরের সালাতের জন্য উঠতে আমার কিছুটা দেরি হয়ে যায় । তখন সূর্য উঠার আনুমানিক 15-16 মিনিট বাকি ছিল । তাই আমি দ্রুত সালাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করি । ইস্তিন্জা করার সময় আমার গোপনাঙ্গের পাশে সাদা দাগ দেখতে পেয়ে অনুমান করি যে রাতে স্বপ্নদোষ হয়েছিল । কিন্তু কোনো স্বপ্নের কথা আমার মনে নেই । এই অবস্থায় খুব দ্রুত ফরজ গোসল আদায় করে সালাতে দাড়াতে গিয়ে দেখি 5-6 মিনিট সময় আছে । এই অল্প সময়ে 4 রাকাত সালাত আদায় করতে গেলে সূর্য উদয় হয়ে যাবে ভেবে শুধু 2 রাকাত ফরজ আদায় করে নেই । এরপর সূর্য উঠার আধা ঘণ্টা পর 2 রাকাত সুন্নাত আদায় করে নেই। এখন আমার প্রশ্ন হলো :
(1) উক্ত অবস্থায় কি প্রকৃতই আমার উপর গোসল ফরজ হয়েছিল?
(2) ফজরের সুন্নাত আগে আদায় না করে সূর্যোদয় এর পর এভাবে আদায় করাটা কি সঠিক হয়েছে?
আল্লাহ পাক আপনাদের পরিশ্রমকে আখিরাতের পাথেয় হিসেবে কবুল করে নিন (আমীন)
Answer
আপনার গোসল করা যেমন সঠিক ছিল। তেমনি সময় কম থাকায় দ্রুত ফরজ পড়া এবং সূর্য উদয়ের বেশ কিছু সময় পর সুন্নাত পড়ে নেয়াও সঠিক। যদিও সুন্নাতের কাযা করা জরুরী ছিল না। কিন্তু উত্তম হল আদায় করা। সেই হিসেবে আপনার উভয় আমলই যথার্থ ও সঠিক।
واما اذا لم يتذكر الاحتلام وتيقن انه منى او شك هل هو منى او مذى فكذلك يجب عليه الغسل فى هاتين الحالتين ايضا اجماعا للاحتياط الخ (حلبى كبير-42، الفتاوى الهندية، كتاب الطهارة، الفصل الثالث فى المعانى الموجبة للغسل، طحطاوى على مراقى الفلاح، كتال الطهارة، فصل ما يوجب الاغتسال-79)
عن ابى هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: من لم يصل ركعتي الفجر، فليصلهما بعد ما تطلع الشمس (سنن الترمذى، كتاب الصلاة، باب ما جاء فى إعادتهما بعد ما تطلع الشمس-1/96، دار السلام، رقم-423، سنن الدار قطنى-1/371، رقم-1422)