তালাক প্রদানের অধিকার
Question
কারো স্ত্রী যদি স্বামাকে ডিভোর্স লেটার পাঠায়, আর স্বামী সাক্ষর না করে কিন্তু সেই লেটার অন্য এক আত্বীয় সাক্ষর করে পাঠিয়ে দেই। তাহলে কি তালাক হবে ? ছেলের ইচ্ছে নেই তাকে তালাক দেওয়া। কিন্তু মেয়েই নিজের সিদ্ধন্তে ডিভোর্স দিতে চেয়েছে। তার পরিবার ও একমত নয় এই ডিভোর্সে। এখন সেই মেয়ে ভুল বুঝে যদি আবার পূর্ব সংসারে ফেরত আসতে চায় তাহলে আসতে পারবে কি ?
Answer
যদি স্ত্রী স্বামীর দেয়া তালাক প্রদানের অধিকার বলে নির্ধারিত শর্তানুরোপ নিজের উপর তালাক পতিত করে থাকে, তাহলে স্বামী সাইন না করলেও তালাক হয়ে গেছে।
তালাক প্রদানের পর ভুল বুঝলেও সেই তালাক ফিরিয়ে আনার কোন সুযোগ থাকে না।
তবে যদি স্বামী স্ত্রীকে তালাক প্রদানের অধিকার প্রদান না করে থাকে, বা যে শর্তে তালাক প্রদানের অধিকার প্রদান করেছিল, সেই শর্ত না পাওয়া যায়, তাহলেও স্ত্রী কর্তৃক তালাক পতিত হয়নি।
উদাহরণতঃ স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করেছে এ শর্তে যে, স্ত্রীকে ভরণপোষণ না দিলে, তাকে শারিরীক নির্যাতন করলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারবে। এখন যদি স্বামী ভরণপোষণ দিয়ে থাকে, এবং নির্যাতন না করে থাকে,তাহলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করলে তালাক হবে না।
কিন্তু শর্তগুলো পাওয়া যাবার পর, স্ত্রী নিজের উপর তালাক নিয়ে থাকলে তালাক হয়ে যাবে।
ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ (الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310