Masail
100%

আগরবাতি সম্মুখে জ্বালানো অবস্থায় নামায আদায়

Question

সম্মুখে আগরবাতি জ্বালানো অবস্থায় মসজিদে জামা’আতবদ্ধ হয়ে নামায আদায় করায় কোন ক্ষতি আছে কি-না?

Answer

মসজিদ অথবা অন্য যে সকল জায়গায় নামায আদায় করা বৈধ, সেখানে জামা’আতে কিংবা একাকী নামায আদায়কারীর সম্মুখে আগরবাতি, মোমবাতি বা অন্য কোন বাতি জ্বালানো অবস্থায় নামায আদায় করতে কোন ক্ষতি নেই।

তেমনিভাবে নামাযী ব্যক্তির ডানে, বামে বা পিছনে আগরবাতি বা মোমবাতি জ্বালানো থাকলেও নামাযের কোন ক্ষতি হবে না। কেননা, আগরবাতি, মোমবাতি ইত্যাদির উদ্দেশ্য থাকে সুগন্ধি ছড়ানো ও আলো দ্বারা উপকৃত হওয়া। এখানে আগুনের প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করা মোটেও উদ্দেশ্য নয়। সুতরাং এর দ্বারা অগ্নিপূজকদের সাথে সামঞ্জস্যতা প্রকাশ পায় না। কেননা, অগ্নিপূজকরা এগুলোর পূঁজা করে না। তাই এ সুরতে নামায আদায় করতে কোন অসুবিধা নেই। [ফাতাওয়া শামীঃ ২:১৪৫, ১:২৫২ # ফাতাওয়া রহীমিয়া ৯:২০৫]