Masail
100%

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায

Question

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত বছর কত মাস নামায পড়েছেন ? মেরাজের আগে কি নামায পড়েছেন ?

Answer

নবুওয়াতপ্রাপ্তির পঞ্চম বছর মেরাজ হয়। মেরাজেই তিনি ফরজ নামাযের নির্দেশ পান। এর পর আমৃত্যু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করেছেন। সেই হিসেবে নবীজী ১৮ বছর নামায পড়ার সুযোগ পেয়েছেন।

মেরাজের পূর্বে ফরজ হিসেবে কোন নামায ছিল না। নফল হিসেবে পড়েছেন। কিন্তু ফরজ ছিল না।

عن انس بن مالك رضى الله عنه قال: فرضت على النبى صلى الله عليه وسلم ليلة أسرى به الصلوات خمسين، ثم نقصت حتى جعلت خمسا، ثم نودى يا محمدا: إنه لا يبدل القول لدى، وإن لك بهذه الخمس خمسين (ترمذى، كتاب الصلاة، باب ماجاء كم فرض لله على عباده الصلوات-1/51، رقم-213)