Masail
100%

নাপাক খাট, গদি বা তোষকের উপর নামায পড়ার পদ্ধতি

Question

নিয়মানুযায়ী নামাযের স্থান পাক-পবিত্র হওয়া শর্ত। কিন্তু কোন খাটের কাঠ, গদি ও তোষক ইত্যাদির উপর যদি ছোট বাচ্চা প্রস্রাব করার পর শুকিয়ে যায়, এমতাবস্থায় উক্তখাটের কাঠ, গদি ও তোষকের উপর অন্য কোন পবিত্র কাপড়, চাদর বা মোটা বিছানা বিছিয়ে নামায আদায় করা যাবে কিনা?

Answer

খাট, গদি বা তোষক ইত্যাদিতে প্রস্রাব লেগে শুকিয়ে গিয়ে থাকলে, যদিও শুকানোর কারণে তা পাক হয় না, তবুও তার উপর কোন পাক কাপড়, চাদর বা বিছানা বিছিয়ে নামায পড়া যাবে। উক্ত পবিত্র কাপড় বা বিছানা বিছানোর দ্বারাই নামাযের জায়গা পাক হওয়ার শর্ত আদায় হয়ে যাবে। [প্রমাণঃ হালবী কাবীর, ১৯৯]