Masail
100%

মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব

Question

কুরআন পড়ে মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াবের কথা কী হাদীসে আছে ? আজকাল কিছু লা মাযহাবী আলেমরা বলছেন যে,এর কোন প্রমাণ নাকি হাদীসের কোথাও নেই।

Answer

কুরআন পড়ে ঈসালে সওয়াবের কথা হাদীসে বিদ্যমান রয়েছে। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ»

মা‘কিল ইবনু ইয়াসার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের নিকট ‘সূরা ইয়াসীন’ পাঠ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩১২১]

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ، يَعْنِي يس»

হযরত মাকিল বিন ইয়াসা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃতের নিকট কুরআন পড়। মানে সূরা ইয়াসীন পড়। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৪৪৮]

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُورَةُ يس اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»