Masail
100%

একই মসজিদে একই সাথে একই সময়ে ২/৩ জনের আযান দেওয়া

Question

একই মসজিদে একই সময়ে একই সাথে ২/৩ জনের আযান দেয়া জায়িয হবে কি?

Answer

হ্যা জায়িয হবে। কারণ, আযানের উদ্দেশ্য হল মুসল্লিগণকে নামাযের দিকে আহবান করা। আর কয়েকজন একত্রে আযান দিলে আওয়ায বেশী হয় এবং বেশী দূরে যায়। যদ্দরুন ‍দূরের মুসল্লীগণও যথা সময়ে হাযির হয়ে জামা‘আতের সাথে নামায আদায় করতে পারবে। [প্রমাণ: ফাতহুল কাদীর ২:৩৮]