মাসিক অবস্থায় তেলাওয়াত, সুরমা ব্যবহার ও কিতাব পড়া

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026মহিলাদের বিষয়, হায়েয নেফায

Question

(ক) মেয়েদের মাসিক অবস্থায় কুরআন শরীফের আয়াত দু‘আর নিয়্যাত পড়া যাবে কি-না?

(খ) মাসিক অবস্থায় চোখে সুরমা ব্যবহার বা যমযমের পানি পান করা যাবে কি-না?

(গ) মাসিক অবস্থায় তালীমের কিতাব পড়া যাবে কি-না?

Answer

(ক) হ্যাঁ, মাসিক অবস্থায় কুরআন শরীফের ঐ সব আয়াত দু‘আর নিয়্যতে পড়া যায়, যেগুলোকে দু‘আ হিসাবে পড়া হাদীসের দ্বারা প্রমানিত আছে। [প্রমাণঃ বেহেশতী যেওর ২:৬৩; শামী ১-২৯৩]

(খ) মাসিক অবস্থায় চোখে সুরমা ব্যবহার বা যমযমের পানি পান করা যাবে।

(গ) মাসিক অবস্থায় তা’লীমের কিতাব ও অন্যান্য ইসলামী বই পড়া যাবে। এতে কোন অসুবিধা নেই। তবে উক্ত বইয়ে যদি কুরআন শরীফের আয়াত থাকে, তাহলে উক্ত আয়াত স্পর্শ ও তিলাওয়াত করা যাবে না। শুধু অর্থ পড়ে নিবে। [হিদায়া ১:৬৪; আহসানুল ফাতাওয়া ২:৭১; বেহেশতী যেওর ২:৬৩]