তালাকের মাসাআলা
Question
একজন ব্যাক্তি বিভিন্ন মতের আলেমদের নিকট হতে সুবিধামত ফতওয়া গ্রহণ করার ক্ষতির প্রসঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে সে ব্যাক্তি উদাহরণ দিতে গিয়ে বলেন, ধরেন, কোন মেয়েকে পরিবারের অমতে/অগোচরে বিয়ে করতে চাইলাম। যেহেতু হানাফী ফিকহ অনুসারে বিয়েতে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে আমি বিয়ে করার সময় হানাফী ফিকহ অনুসরণ করলাম। এরপর এভাবে বিয়ে করা ওই স্ত্রীকে একত্রে তিন তালাক দিয়ে ফেললে কি হতে পারে, তার উদাহরণ দিতে গিয়ে বলে, বউকে তিন তালাক দিয়ে দিছি, মানে একজন তার বউকে তিন তালাক দিয়ে দিছে, তখন সে লা মাযহাবীদের মত অনুসরণ করে তিন তালাক কে এক তালাক হিসেবে সাব্যস্ত করতে চাইতে পারে।
মুহতারাম এর নিকট আমার প্রশ্ন হল, যে ব্যাক্তি এভাবে উদাহরণ দিয়ে এই বিষয়টি বোঝাচ্ছিল, উদাহরণ এর কথাগুলো এভাবে বলার কারণে, বিশেষ করে তালাকের বিষয়ে উদাহরণ দিতে গিয়ে উক্ত কথাগুলো বলার কারণে, তার নিজের স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কিনা? উল্লেখ্য কথাগুলো তার স্ত্রীর দিকে নিসবত করে সে বলেনি।
Answer
না, এর দ্বারা উক্ত ব্যক্তির স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
لوكررمسائلالطلاقبحضرةزوجتهويقول: أنتطالقولاينوىطلاقالاتطلق، (فتحالقدير،كتابالطلاق،بابايقاعالطلاق-4/4)