যিনার দ্বারা সন্তান হলে তার হুকুম
Question
কোন মহিলা তার স্বামী থাকা সত্ত্বেও অন্য কোন পুরুষের থেকে যদি অব্যধ সন্তান নেয়, তাহলে তার ব্যপারে শরী‘আতের হুকুম কি?
Answer
যিনার কথা স্বীকার করলে বা চারজন পুরুষের স্বাক্ষীর দ্বারা যিনা প্রমাণিত হলে, শরী‘আত মুতাবিক ইসলামী হুকুমত বিদ্যমান থাকলে উভয়ের রজম হত অর্থাৎ উভয়কে পাথর মেরে হত্যা করতে হত। কিন্তু সামাজিকভাবে এ বিচার কার্যকর করা যাবে না। তবে সমাজের মুরিব্বীরা এবং প্রশাসনের লোকেরা তাদের কোন শাস্তি দিতে পারেন। যাতে করে সমাজে যিনা-ব্যভিচার ছড়িয়ে না পড়ে। উল্লেখ্য যে, এই অবৈধ সম্পর্কের কারণে বিবাহের কোন ক্ষতি হবে না এবং ঐ সন্তানের বংশধারা প্রশ্নে বর্ণিত স্ত্রীর স্বামী থেকেই প্রমাণিত হবে। অর্থাৎ স্বামীর বৈধ সন্তান বলে গণ্য হবে। সন্তানটির বংশধার যিনাকারী থেকে সাবিত হবে না। অবশ্য স্বামী যদি সন্তানের বংশধারা অস্বীকার করে, তাহলে তার ফায়সালা ভিন্ন। [প্রমাণঃ নুরুল আনওয়ার ২৫৯ হিদায়াহ ২:৫০৯-১০ বুখারী শরীফ ১:২৭৬]