নাপাক কাপড় ধৌত করার সঠিক পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেবAugust 30, 2025উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

Question

বালতি ব্যবহার করে বাসা-বাড়ীতে কলের পানি দিয়ে  নাপাক কাপড় ধৌত করার সঠিক পদ্ধতি কোনটি? আমি সাধারনতঃ কল থেকে প্রথমবার পানি নিয়ে কাপড় ধৌত করতে থাকি এবং আর একটি পাত্র কলের নিচে থাকে যেখানে পানি পড়তে থাকে, সেখানে কাপড় চিপড়িয়ে রাখি, কাপড় ধোয়া শেষ হলে প্রথম বালতির পানি ফেলে দিই। এইভাবে তিনবার কাপড়কে ধৌত করি।

আমার প্রশ্ন হলো প্রথমবার কাপড় ধৌত করে  বালতির পানি ফেলে দেয়ার পরও তো বালতিতে কিছু পানি লেগে থাকে, যা আমার কাছে নাপাক মনে হয় আবার সেই বালতিতে পুনরায় পানি নিচ্ছি কাপড় ধৌত করছি, এভাবে তিনবার কাপড় ধোয়ার পর কাপড় পাক হচ্ছে কিনা?

Answer

প্রথম ও দ্বিতীয়বার ধৌত করার সময়ে বালতে লেগে থাকায় কোন সমস্যা নেই। নাপাক কাপড় নাপাকী দূর করে তিনবার ধৌত করে তিনবার নিংড়ানো দ্বারা পবিত্র হয়ে যায়। তৃতীয়বার নিংড়ানো দ্বারা কাপড়, হাত ও ব্যবহৃত বালতি সবই পবিত্র হয়ে যাবে।

و (لو) عصر في كل مرة ثم تقاطر منه قطرة، فأصاب شيئاً قال ينظر إن عصر في المرة  الثالثة عصراً بالغ فيه حتى صار بحال لو عصر لم يسل منه، فالثوب طاهر واليد طاهرة وماتقاطر طاهر، (المحيط البرهانى، دار الكتب العلمية بيروت-1/198، 1/379)

فَمَا يَبْقَى فِي الْيَدِ مِنْ الْبَلَّةِ بَعْدَ زَوَالِ عَيْنِ النَّجَاسَةِ طَاهِرٌ تَبَعًا لِطَهَارَةِ الْيَدِ فِي الِاسْتِنْجَاءِ بِطَهَارَةِ الْمَحَلِّ، (رد المحتار، كتاب الطهارة، باب الأنجاس، كرتاشى-1/328، زكريا-1/510)

واعلم أن ما يبقى في اليد من البلة بعد زوال عين النجاسة طاهر تبعا لطهارة اليد في الاستنجاء بطهارة المحل (حاشية الطحطاوى على مراقى الفلاح-159)