ময়লার ড্রেনের পানির ছিটা লাগলে
Question
আমাদের ঢাকার রাস্তাগুলোর পাশেই ময়লার ড্রেন থাকে। বৃষ্টি হলে অনেক সময় ড্রেনের ময়লা পানি রাস্তায় চলে আসে। এখন বৃষ্টির সময় রাস্তার পানি পড়ে যে ছিটা কাপড়ে লাগে, এসব কী নাপাক ?
Answer
যেখানে নাপাক দেখা যায়, বা নাপাক ড্রেনের পাশে রাস্তা হয়, আর সেই নাপাক রাস্তায়ও চলে আসে, তাহলে এমন রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই গায়ে বা কাপড়ে লাগলে ধৌত করতে হবে।
তবে যদি এমন হয় যে, ব্যক্তির প্রতিদিনই এমন হতে থাকে। এসব থেকে বাঁচা তার জন্য কষ্টসাধ্য। বা কাপড় পাল্টানো বা ময়লা দূর করা কষ্টকর হয়,সেই সাথে নাপাকটি দেখাও না যায়, বরং শুধু ছিটা হয়, তাহলে কেবল উক্ত মাজুর ব্যক্তির ক্ষেত্রে মাফ পাবার সুযোগ রয়েছে। অর্থাৎ তাকে নাপাক বলা যাবে না।
কিন্তু হঠাৎ এমন হলে, বা এ রাস্তার নিয়মিত যাত্রী না হলেও তাকে উক্ত নাপাক দূর করেই পবিত্রতা অর্জন করতে হবে।
طِينُ الشَّوَارِعِ عَفْوٌ وَإِنْ مَلَأَ الثَّوْبَ لِلضَّرُورَةِ وَلَوْ مُخْتَلِطًا بِالْعَذِرَاتِ وَتَجُوزُ الصَّلَاةُ مَعَهُ. اهـ. .
بَلْ الْأَشْبَهُ الْمَنْعُ بِالْقَدْرِ الْفَاحِشِ مِنْهُ إلَّا لِمَنْ اُبْتُلِيَ بِهِ بِحَيْثُ يَجِيءُ وَيَذْهَبُ فِي أَيَّامِ الْأَوْحَالِ فِي بِلَادِنَا الشَّامِيَّةِ لِعَدَمِ انْفِكَاكِ طُرُقِهَا مِنْ النَّجَاسَةِ غَالِبًا مَعَ عُسْرِ الِاحْتِرَازِ، بِخِلَافِ مَنْ لَا يَمُرُّ بِهَا أَصْلًا فِي هَذِهِ الْحَالَةِ فَلَا يُعْفَى فِي حَقِّهِ حَتَّى إنَّ هَذَا لَا يُصَلِّي فِي ثَوْبِ ذَاكَ. اهـ.