Masail
100%
টেলিভিশন দেখা
মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
Question
টেলিভিশন দেখা শরী‘আতের দৃষ্টিতে কেমন? টেলিভিশনের মালিক ও অন্যান্য দর্শকদের মধ্যে গুনাহের পার্থক্য কতটুকু?
Answer
টেলিভিশন রাখা, দেখা, দেখানো ও টেলিভিশনে কোন কিছু শুনা বা শুনানো নাজায়িয ও হারাম। কারণ, বর্তমানে টেলিভিশনে ব্যাপকভাবে বেহায়া, অশ্লীল ও অবৈধ প্রোগ্রাম হয়ে থাকে। যা সম্পূর্নরূপে শরী‘আত পরিপন্থী। যেমন, প্রানীর ফিল্ম, ছবি-বাজনা, খেলা-তামাশা, নাচ-গান, বেগানা-বেপর্দা মেয়েলোক ও ছতরহীন খেলোয়াড়দেরকে দর্শন করা প্রভৃতি। টেলিভিশনের মালিকের আমলনামায় টেলিভিশন দেখার ও সকল দর্শকের গুনাহর সমপরিমাণ গুনাহ লিখা হবে। আর দর্শকের আমলনামায় তার একার গুনাহ লেখা হবে। [বুখারী শরীফ ২:৮৮১; আদ দুররুল মুখতার ৫:২৪৫; নিযামুল ফাতাওয়া ২:৯৯]