Masail
100%

যাকাতের নিসাব পরিমাণ

Question

আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।  আমাদের বাড়িতে ৩ -৪ লক্ষ টাকা পরিমান ঋণগ্রস্ত আছে। আমাদের বাড়িতে ব্যবসা করতেছে। যা দিয়ে আমাদের সংসার এর খরচ চলে। আমার বিশ্ববিদ্যালয় এর ফি ৪৫,০০০ টাকা জমা দিতে হবে। আমি একটা চাকরি করি, ৪৫,০০০ হাজার টাকা  দিয়ে দিতে ১২-১৫মাস এর মত সময় লাগবে। আমার ফরম ফিল আপের জন্য যাকাত এর টাকা ৩৫,০০০ টাকা দিতে চাইতেছে। এখন আমি কি যাকাত নিতে পারব ।

Answer

যদি আপনি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তিগতভাবে না হন, তাহলে আপনার জন্য যাকাতের অর্থ গ্রহণ জায়েজ আছে।

যাকাত গ্রহণ করার যোগ্য ব্যক্তি তা গ্রহণ করে যেকোন বৈধ কাজেই তা ব্যবহার করতে পারে। সেই হিসেবে যাকাত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ফরম ক্রয় বাবদ তা ব্যবহার করাও বৈধ হবে।

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [٩:٦٠]