পশুর সঙ্গে ব্যভিচার

Question

যদি কোন ব্যক্তি মহিষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে উক্ত মহিষের গোশত খাওয়া জায়িয হবে কি-না? যদি তা জায়িজ না হয়, তাহলে উক্ত মহিষের ব্যাপারে আমাদের করণীয় কি? আর ব্যভিচারী ব্যক্তি শাস্তি কি হবে?

Answer

যদি কেউ কোন পশুর সাথে ব্যাভিচারে লিপ্ত হয়, তাহলে সে জঘন্য অপরাধী ও পাপী সাবস্ত হবে। সুতরাং কেউ এরূপ করে ফেললে কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তার খালিস অন্তরে তাওবা করা উচিত। আর তার এ অপরাধের জন্য এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ তাকে সর্বোচ্চ ৩৯ টি বেত্রাঘাতের দণ্ডে দণ্ডিত করতে পারেন। আর উক্ত পশুর হুকুম হচ্ছে এ যে, সেটাকে জবেহ করে গোশত জ্বালিয়ে দিতে হবে। এরূপ করা মুস্তাহাব। তবে উল্লেখ্য পশুর গোশত খাওয়া হারাম হবে না। সুতরাং, কেউ ইচ্ছা করলে এমন পশুর গোশত খেতে পারে। এ ছাড়া এরূপ পশুর ক্ষেত্রে আরেকটি পন্থা অবলম্বন করতে পারে যে, সেটাকে দূরবর্তী এলাকায় বিক্রি করে দিব। যাতে করে এতদসংক্রান্ত আলোচনা যেন একবারে বন্ধ হয়ে যায়। এর বিক্রয়লব্ধ টাকা মালিকের জন্য হালাল হবে। [প্রমাণঃ ইমদাদুল মুফতীন ৯১২, রদ্দুল মুহতার ৬:৩৬]