রাসূলুল্লাহ ﷺ এর নামের উসিলা দিয়ে দু‘আ করা

Question

বিভিন্ন বইয়ে আমরা পড়েছি যে, হযরত আদম আ., হযরত মুহাম্মদ ﷺ-কে উসীলা করে আল্লাহর দরবারে দু‘আ করেছিলেন এবং আল্লাহ তা‘আলা সেই দু‘আ কবুল করেছিলেন। কিন্তু জনৈক ক্বারী সাহেব বললেন যে, তখন তো কুরআন শরীফ ছিল না। আর পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা বলেছেন, “তোমরা আমার নামসমূহ এবং তোমাদের নেক আমল সমূহকে উসীলা করে দু‘আ কর”। সুতরাং আমরা জানতে চাচ্ছি যে, নবী ﷺ- এর নামের উসীলায় আমরা কি দু‘আ করতে পারব?

Answer

কুরআন ও হাদীসের এটা প্রমানিত যে, হযরত রাসূলুল্লাহ ﷺ-এর নামের উসীলা দিয়ে দু‘আ করা জায়িয আছে এবং সাহাবায়ে কিরামও তাঁর নামের উসীলা দিয়ে দু‘আ করেছেন। সুতরাং এতে দোষের কিছু নেই। কেননা, এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। [প্রমাণঃ তাফসীরে মা’আরিফুল কুরআন ৩:১২৮, খাইরুল ফাতাওয়া ১:১৯১]

يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ ..... الخ سورة المائدة ٣٥

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيُّ الرَّحْمَةِ (منار)