Masail
100%
টাই পড়ে নামায পড়া
Question
অফিসে অনেক সময় টাই বাঁধা অবস্থায় অনেককে নামায পড়তে দেখা যায়। প্রশ্ন হলো-টাই পড়া অবস্থায় নামায পড়লে নামাযের কোন ক্ষতি হবে কি-না?
Answer
টাই খৃষ্টানদের জাতীয় পোষাকের অন্তর্ভুক্ত সুতরাং কোন মুসলমানদের জন্য তা পরিধান করা জায়িয নয়।
বিধর্মীদের অনুকরণে কোন পোষাক পরিধান করা সর্বাবস্থায় নাজায়িয। নামাযের সময় এমন পোষাক পরিধান করা জঘন্যতম অপরাধ। অতএব, যে ব্যক্তি এ পোষাক পরিহিত অবস্থায় যে সকল নামায পড়েছে সে নামাযগুলো মাকরূহ্ হয়েছে। তাওবা-ইস্তিগফার করা উচিত, ভবিষ্যতে এমনটি যেন না হয়। আর ঐ সকল নামায গুলো কাযা করতে পারলেই ভাল। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া ৩:৪২৯]