মসজিদে ওয়াকফকৃত মাইক ভাড়া দেয়া
Question
মসজিদের মাইক ভাড়া দেয়া জায়েয আছে কি? উক্ত মাইক দিয়ে কোন অনুষ্ঠানে গান চালানো জায়েয আছে কি? উল্লেখ্য যে, ঐ মাইকটি যে ব্যক্তি দিয়েছে, সে তা মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছে। ওয়াকফ করা মাইক কোন ওয়াজ বা গানের অনুষ্ঠানের চালানো যাবে কি?
Answer
মসজিদের মাইক মসজিদের ভিতরের ধর্মীয় কাজ যেমন নামায, জামা‘আত ইত্যাদির এলান, ওয়াজ-বয়ান ইত্যাদিতেই ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোন বিষয়ের (সন্তানদি, গরু, ছাগল হারানো) ইলান করার জন্য ব্যবহার করা জায়েয নয়। তবে ওয়াকফকারী ওয়াকফ করার সময় এসব বৈধ কাজের ব্যবহার আনুমতি দিয়ে থাকলে, এলান ইত্যাদি করা যেতে পারে। এমনি ভাবে মসজিদের জায়নামায, ফ্যান, বা অন্যান্য আসবাবপত্র ব্যক্তিগত কাজে বা অন্যান্য দুনিয়াবী কাজে বা মসজিদের বাইরে ধর্মীয় কজে (বয়ান, ওয়াজ ইত্যাদি) ব্যবহার করা জায়েয নয়।
আর মসজিদের মাইক গানের অনুষ্ঠানে ব্যবহৃত হওয়া এবং তার জন্য ভাড়া দেয়া তো কখনও জায়েয হবে না।
মসজিদের মাইকে কেন, অন্য কোন মাইকে বা মাইকে ছাড়াও এমনিতেই গান-বাজনা জায়েয নয়। মসজিদের আসবাবপত্র বা মাইক ওয়াকফকারী যদি ওয়াকফের সময় মসজিদের বাইরে ধর্মীয় কাজে ব্যবহারের অনুমতি দিয়ে ওয়াকফ করে তাহলে যতটুকু অনুমতি দিবে, ততটুকু ব্যবহার জায়েয হবে। তবে ধর্মীয় কাজে বা জায়েয কাজে ব্যবহার হতে হবে। (প্রমাণঃ আযীযুল ফাতাওয়া ১: ৫৯৬, ফাতাওয়া রাহীমিয়া ৬:১০৬, খাইরুল ফাতাওয়া ২:৭৩২ )