Masail
100%
মুসলমান কাফিরের মধ্যে পার্থক্য না করা গেলে জানাযার হুকুম
Question
দু’জন লোক মারা গেলে তম্মধ্যে একজন মুসলমান অপরজন কাফির ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে এখন পার্থক্য করা যাচ্ছে না কে মুসলমান, কে কাফির? এখন মুসলমান ব্যক্তির জানাযা কিভাবে পড়া হবে?
Answer
চেহারায় দাড়ী বা খাতনা দ্বারা যদি মুসলমান হওয়া বুঝা না যায় তাহলে এমন পরিস্থিতিতে, উভয় ব্যক্তিকে গোসল দিয়ে এবং কাফন পরিয়ে এক সাথে সামনে রেখে শুধু মুসলমান ব্যক্তির নিয়্যতে জানাযার নামায পড়তে হবে।
[প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৩০৭]