Masail
100%
ওয়ায়েস কুরুনী নাম রাখা
Question
আমার নাম ওয়ায়েস কুরুনী। অনেকেই আমাকে বলে থাকেন তুমি তো এর কুরুন দেশের নও। সুতরাং, তোমার নাম ওয়ায়েস হতে পারে, ওয়ায়েস কুরুনী নয়। একথাটি সঠিক কি-না জানতে চাই। আরো জানতে চাই আমার নামের বিশুদ্ধ আরবী উচ্চারণটি কিরূপ হবে?
Answer
“কুরুন” কোন দেশের নাম নয়। বরং মূল শব্দটি হচ্ছে “ক্বারন” যার অর্থ হল শিং বা বিশেষ এলাকার নাম। সে এলাকার লোক না হওয়া সত্ত্বেও বিখ্যাত সেই বুজুর্গের নামের সাথে সামঞ্জস্যতা রেখে ওয়ায়িস ক্বারনী নাম রাখার কোন অসুবিধা নেই। তবে যেহেতু ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকে, এ কারনে কেবল মাত্র ওয়ায়িস নাম রাখা এবং এর সঙ্গে ক্বারনী যুক্ত না করাই উত্তম।