ইফতারের টাকা মসজিদে খরচ

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 1, 2026মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

Question

আমরা বিগত রমাযান মাসে মুসল্লীদের নিকট থেকে রোযাদারদের ইফতারী বাবদ কিছু টাকা সংগ্রহ করি। ইফতারী করানোর পর এই ফান্ডের কিছু টাকা বেঁচে গিয়েছে। টাকাগুলি আমরা মসজিদের কোন কাজে ব্যয় করতে পারি কি না? পারলে তা কিভাবে করলে ভাল হয়।

Answer

অবশিষ্ট টাকাগুলোর ব্যপারে কোন সাধারণ বয়ানে আলোচনা করে মসজিদে ফান্ডে নেয়ার জন্য দাতাদেরঅনুমতি চাইবেন। দাতারা অনুমতি দিলে মসজিদ কমিটি মসজিদের যে কোন কাজে উক্ত টাকা ব্যয় করতে পারবেন। ভবিষ্যতে খাসভাবে ইফতারের জন্য পৃথক চাঁদা না তুলে মসজিদ এবং ইফতার উভয়ের জন্য একত্রে টাকা তুলবেন, তাহলে আর অবশিষ্ট টাকা নিয়ে অসুবিধায় পড়তে হবে না। [আযীযুল ফাতাওয়া ১:৫৮৮; আহকামুল মাসাজিদ ৮৫]