ওয়াকফ বিহীন মসজিদে নামায আদায়
Question
কোন এক লোক নিজের জায়গায় একটি মসজিদ নির্মাণ করল। কিন্তু এই জায়গা মসজিদের জন্য ওয়াকফ করল না। সেই মসজিদে এলাকার লোকদের নামায সহীহ হবে কিনা এবং ওয়াক্তী জামা আত ও জুমু আর নামায শুদ্ধ হবে কিনা?
Answer
বাস্তবে মসজিদ প্রমাণিত হওয়ার জন্য মসজিদের জমীন ওয়াকফ কৃত হওয়া যেহেতু শর্ত, তাই উক্ত স্থান শর‘ঈ মসজিদ গণ্য হবে না বা মসজিদের মর্যাদা লাভ করবে না।
তাই কেউ যদি তার নিজস্ব মালিকানাধীন জমিনে ওয়াকফ ব্যতিরেকে মসজিদ নির্মাণ করে, তাহলে উক্ত মসজিদ শরী‘আতের দৃষ্টিতে মসজিদ সাব্যস্ত হবে না। তবে কেউ যদি উক্ত মসজিদে মালিকের অনুমতিক্রমে নামায আদায় করে, অথবা এলাকার জনগণ জামা‘আতের সাথে নামায আদায় করে, অথবা এলাকার জনগণ জামা‘আতের সাথে নামায পড়ে, তাহলে নামায সহীহ হবে এবং জামা‘আতের সাওয়াবও পাবে। তবে শর‘ঈ মসজিদের ফজীলত (২৭ গুণ বেশী সাওয়াব) পাবে না। অনুরূপভাবে মালিকের অনুমতি সাপেক্ষে জুমু‘আর নামায আদায় করলেও নামায সহীহ হবে, মাকরূহ হবে না। তবে শর‘ঈ মসজিদের মাত সাওয়াব হবে না। জুমু‘আ সহীহ হওয়ার জন্য ওয়াকফ হওয়া শর্ত নয়। ইজনে আম অর্থাৎ সর্ব সাধারণের প্রবেশ অনুমতি থাকাই যথেষ্ট। (প্রমাণঃ ফাতাওয়া শামী ৪: ৩৫৬, ইমদাদুল মুফতীন ৮১২, ইমদাদুল আহকাম ১:৩৫৫)