Masail
100%

মামাত, ফুফাত ও চাচাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা

Question

পবিত্র কুরআনে আল্লাহ পাকের ঘোষণা মুতাবিক মামাত, ফুফাত ও চাচাত বোনের মেয়েকে বিবাহ করা জায়িয কিন্তু আমাদের সমাজে তা সম্পূর্ণ নিষেধ করা হয়। এ ব্যপারে আমার পিতা-মাতার বক্তব হচ্ছে, কুরআন উক্ত বিবাহের অনুমতি প্রদান করলেও যেহেতু সামাজিকভাবে সেটা দোষণীয়। সুতরাং, তা করা যাবে না। এরূপ ক্ষেত্রে কুরআনের বিধান মানরবা, না সমাজ ও পিতা-মাতার কথা মান্য করব?

Answer

শরী‘আতের দৃষ্টিতে আপন মামাত, ফুফাত ও চাচাত ভাইয়ের মেয়েকে বিবাহ করা জায়িয। জায়িয-নাজায়িয ও হালাল-হারাম নির্ধারণের ক্ষেত্রে কোন বিশেষ ব্যক্তি কিংবা সমাজের লোকদের কোন অধিকার নেই। হয়তবা অজ্ঞতাবশতঃ তারা এরূপ উক্তি করেছে। সুতরাং তাদেরকে বুঝাতে হবে যে, এরূপ বিবাহ জায়িয। এটাকে কোন অবস্থাতেই নাজায়িয মনে করা যাবে না। কেননা এরূপ বিবাহকে নাজায়িয বলার দ্বারা এ কথা কুরআনের বিধানের সঙ্গে সংঘর্ষপূর্ণ হওয়ার দরুণ তাতে ঈমান চলে যাওয়ার আশংকা আছে। সুতরাং, কেউ এরূপ বিশ্বাস পোষণ করলে, তার তাওবা করে সতর্কতামূলক নতুনভাবে ঈমান আনয়ন করতে হবে। সে বিবাহিত হলে তার বিবাহ দোহরাতে হবে। কাজেই এ ধরনের কোন দ্বীনদার সম্পর্ক পাওয়া গেলে এবং তারা রাযী থাকলে, সামাজিক কু-প্রথা উৎখাৎ করার লক্ষে পিতা-মাতাকে বুঝিয়ে অবশ্যই সেখানে বিবাহ করা উচিত। যাতে কুরআনের বিধান সষ্পর্কে সকলে অবগতি লাভ করতে পারে।

[প্রমাণঃ সূরা তাহরীম ১ #সূরা মায়িদা ৮৭ #সূরা নিসা ২৪ #মা‘আরিফুল কুরআন৭:১৫৬#জাওয়াহিরুল ফিক্বহ ১:২৮-৩৩]