Masail
100%

একাকী ব্যক্তি কিরা’আত জোরে না আস্তে পড়বে

Question

ঘরে নামায পড়তে হলে, সূরা-কিরা‘আত জোরে পড়তে হয় কিনা? ঘরে নামায আদায় ও মসজিদে নামায আদায়ে তারতম্য কি?

Answer

ঘরে নামায আদায়ের দ্বারা সম্ভবতঃ আপনার উদ্দেশ্য একাকী নামায পড়া। একাকী নামাযের কিরা‘আতের নিয়ম হল, যে সকল নামাযের কিরা‘আত আস্তে পড়ার নিয়ম, যেমন- যোহর, আসর, সে সকল নামাযে কিরা‘আত আস্তেই পড়তে হয়, জোরে পড়ার অনুমতি নেই। আর যে সকল নামাযে কিরা‘আত জোরে পড়ার নিয়ম, যেমন- মাগরিব, ইশা, ফজর, সে সকল নামাযে কিরা‘আত আস্তে বা জোরে পড়া ইখতিয়ার বিধান। তবে একাকী অবস্থায় এগুলোতে জোরে পড়া উত্তম। কোন উযর ব্যতীত ইচ্ছাকৃত জামা’আত তরক করা নাজায়িয এবং গুনাহর কাজ। কেননা, মসজিদে জামা’আতের সাথে নামায আদায় করা অন্যান্য মাযহাবে ফরজ এবং হানাফী মাযহাবের নির্ভরযোগ্য মত অনুযায়ী ওয়াজিব এবং তাতে সওয়াব ২৭ গুণ বেশী।[প্রমাণঃ ফাতাওয়া শামী ১:৫৩৪, # ‍হিদায়া ১:১১৫]

ويجهربالقراءةفيالفجروالركعتينالاوليينمنالمغربوالعشاءانكانإماماويخفىفيالاخريينهذاهوالمتوارثوإنكانمنفردافهومخيرإنشاءجهرواسمعنفسهلانهامامفيحقنفسهوإنشاءخافتلانهليسخلفهمنيسمعهوالافضلهوالجهرليكونالاداءعلىهيأةالجماعة -(الهداية:1/115)