Masail
100%
কুরবানীর গোস্তের বন্টন
Question
আমরা জানি কুরবানীর গোস্ত তিনটি ভাগে ভাগ করতে হয়, কিন্তু আমাদের গ্রামের একজন বলল, গরীবদের কুরবানীর গোস্ত দিলেও চলে, না দিলেও চলে। এ ব্যাপারে শরীয়তের বিধান জানতে চাই?
Answer
কুরবানী দাতার জন্য কুবরানীর গোস্ত বন্টন করার মুস্তাহাব পন্থা হল তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনদের জন্য হাদিয়া দিবে এবং আরেকভাগ গরীব মিসকীনদেরকে দান করবে। এটা মুস্তহাব বা উত্তম। সুতরাং কেউ সম্পূর্ণ গোস্ত নিজের জন্য রাখতে পারে। তাতে কুরবানীর কোন ক্ষতি হবে না।
[প্রমাণঃ আদদুররুল মুখতার ৬:৩২৮]
ويأكل من لحم الاضحية...... وندب ان لاينقص التصديق عن الثلث...الخ (الدر المختار:6/328)