Masail
100%
আলেমকে সম্মান করা নবীকে সম্মান করা
Question
”একজন আলেমকে সম্মান করা সত্তরজন নবীকে সম্মান করার সমতুল্য”- এই কথার সত্যতা কি?
Answer
যে ব্যক্তি কোন আলেমকে সম্মান করল। সে যেন সত্তরজন নবীকে সম্মান করল। যে ব্যক্তি কোন তালিবে ইলমকে সম্মান করল সে যেন সত্তরজন শহীদকে সম্মান করল, আর যে ব্যক্তি ইলম ও উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবে সারা জীবন তার কোন গুনাহ লেখা হবে না।
এটিও ইলম, তালিবে ইলম এবং উলামায়ে কিরামের ফজীলত সম্বলিত একটি প্রসিদ্ধ উক্তি, যা লোক সমাজে হাদীসে রাসূল হিসেবে পরিচিত। অথচ হাদীসের কোন কিতাবে তার অস্তিত্ব নেই, তাই এটিকে হাদীস বলা যাবে না। হাফেজ যাহাবী রহ. এর মতে এটি আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল বলখী নামক একজন মিথ্যুক বর্ণনাকারীর জালকৃত। আল্লামা ইবনে আররাক ও হাফেজ যাহাবীকে সমর্থন করেছেন। (মীযানুল ইতেদাল-২/৫৮৭)