মেয়েদের কপালে টিপ দেয়া কেমন?

Question

বিধর্মীদের অনুকরণের নিয়্যাত না থাকলে স্বামীকে খুশী করার জন্য কপালে টিপ দেয়া জায়িয আছে কি-না?

Answer

কপালে টিপ দেয়া যেহেতু হিন্দুয়ানী প্রথা, শুধু হিন্দুয়ানী প্রথা নয় বরং তাদের জাতীয় শি’আর, আর বিধর্মীদের প্রথা পালন করাই নাজায়িয। আর তাদের জাতীয় শি’আরের অনুকরন তো স্পষ্ট হারাম কাজ। সুতরাং, তা পরিত্যাজ্য। বান্দাকে খুশী করার জন্য আল্লাহর এবং আল্লাহর রাসূলের হুকুম অমান্য করা কখনও জায়িয হতে পারে না। [প্রমাণঃ তাফসীরে কুতুবী ৯:২৬৬, আবূ দাউদ ২:৫৫৯]