Masail
100%

মহিলাদের ইদ্দত

Question

আমার পিতা ও মাতা গ্রামে থাকতেন। আমি ঢাকা পরিবার নিয়ে থাকি। পিতা মারা যাবার পর মায়ের ইদ্দত কী গ্রামেই পালন করতে হবে? নাকি আমাদের সাথে ঢাকায় আসতে পারবেন ?

Answer

মহিলাদের ইদ্দত স্বামীর গৃহেই পালন করা আবশ্যক। তবে যদি মারাত্মক কোন ক্ষতির আশংকা হয়, বা সম্ভ্রমহানীর ভয় থাকে, তাহলে অন্যত্র গিয়েও ইদ্দত পালন করতে পারে। সেই হিসেবে গ্রামে যদি আপনার মায়ের একা থাকা কষ্টকর হয়, তাহলে ঢাকায় এসেও ইদ্দত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে ইদ্দত শেষ হবার আগে অন্যত্র বসবাস করতে পারবেন না। একই স্থানে ইদ্দত সমাপ্ত করতে হবে।

لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ  [٦٥:١]

তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। [সূরা তালাক-১]

عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، زَوْجِي طَلَّقَنِي ثَلَاثًا، وَأَخَافُ أَنْ يُقْتَحَمَ عَلَيَّ، قَالَ: «فَأَمَرَهَا، فَتَحَوَّلَتْ»

ফাতিমা বিনত কায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছেন, আমার আশংকা হয় যে, তিনি আমার উপর চড়াও হবেন। তখন তিনি তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং তিনি চলে গেলেন। [সহীহ মুসলিম, হাদীস নং-১৪৮২, ইফাবা-৩৫৮৪]