Masail
100%

আত্মীয়দের বাসায় খাওয়া

Question

এমন আত্মীয় যাদের উপার্জন হালাল নয়, তাদের বাসায় খানা খাওয়া ঠিক কি-না? আত্মীয়তা রক্ষার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় খানা খেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাদের বাড়ীতে খানা খাওয়া হালাল হবে কি-না?

Answer

যাদের উপার্জনের অর্ধেক বা তার বেশী হারাম এমন আত্মীয়ের বাসায় খানা খাওয়া বা তাদের উপহার সামগ্রী বা হাদিয়া গ্রহণ করা জায়িয হবে না। আর যদি তাদের মালের অধিকাংশ হালাল মনে হয় তাহলে তাদের বাসায় খেতে ও তাদের হাদিয়া গ্রহণ করতে ক্ষতি নেই। তেমনিভাবে অধিক উপার্জন হারাম হওয়া সত্ত্বেও নিদিষ্ট হালাল মাল থেকে খাওয়ালে তা হালাল হবে। [প্রমাণঃ মিশকাত শরীফ ১:২৪১, #ফাতাওয়া আমগীরী ৫:৩৪২, #ফাতাওয়া মাহমুদিয়া ৫:২২৪ #তাবলীগে দ্বীন ৬২]