শ্বশুরকে আব্বা বলা

Question

শ্বশুরকে আব্বা বলা ঠিক কিনা? এতে কি নিজের বংশের অন্যের দিকে নিসবত করা হয় না?

Answer

শ্বশুরকে আব্বা বলার মধ্যে কোন অসুবিধা নেই। কেননা, পূর্ণশ্রদ্ধা ও সম্পর্কে ঘনিষ্ঠতা বুঝানোর জন্যই এ শব্দ ব্যবহার করা হয়। আর এতে নিজের বংশের নিসবত শ্বশুরের দিকে করা হয় না। হাদীস শরীফে যে নিষেধাজ্ঞা এসেছে, তার অর্থ হল, নিজের আসল পিতৃ পরিচয় না দিয়ে অন্যের দিকে নিজেকে নিসবত করা, যাতে কিছুটা সামাজিক বা ব্যক্তিগত নাজায়িয ফায়দা হয়। অবশ্য সেটা সর্বতোভাবে নিষিদ্ধ। কিন্তু শ্বশুরকে আব্বা বলায় সে ধরণের কিছু থাকে না। ছোটকে স্নেহ করা, বড়কে শ্রদ্ধা করাই শরী‘আতের নির্দেশ। [তিরমিযী শরীফ ২:১৪]