Masail
100%

কবরকে পাকা করা বা পিলার দিয়ে পাকা ছাদ বানানো

Question

একজন বুযুর্গসহ কবরকে বেষ্টান করে চতুর্দিকে পাকা পিলার করে পাকা ছাদ রয়েছে। ছাদের ভিতরে কবরের এক পাশে কেহ ইচ্ছা করলে নফল নামায পড়তে পারবে এমন যায়গা রয়েছে। এরূপ পাকা ছাদ এর শরঈ হুকুম কী ?

Answer

কবরকে পাকা করে পিলার দিয়ে পাকা ছাদ বানানো কোনভাবেই জায়েজ নয়। এটি শরয়ী দৃষ্টিকোণ থেকে হারাম কাজ। তাই এসব কাজ করা মোটেও ঠিক হয়নি। হাদীসের মাঝে কবরকে ঘিরে ছাদ দিয়ে ইমারাত নির্মাণ করতে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে।

عَنْ جَابِرٍ قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ.