কররস্তান ভেঙ্গে মসজিদ নির্মান
Question
আমাদের জামে মসজিদের উত্তর পার্শ্বে একটি কবর ছিল। বর্তমানে মসজিদটি ভেঙ্গে বড় করার ফলে উক্ত কবরটি মসজিদের বারান্দার পড়েছে। যার ফলে মুসল্লীদের বারান্দার নামায পড়ার অসুবিধার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উক্ত কবরটিকে ভেঙ্গে সমান করে ঢালাই প্লাষ্টার করে তার উপর নামায পড়া যাবে কি না?
Answer
নিজস্ব মালিকানার মধ্যে যে সকল করব এত পুরাতন হয়ে গেছে যে, লাশ মাটিতে মিশে গেছে, সে সকল কবরে অন্যকে দাফন করা বা তার উপর ঘর নির্মাণ করা, চাষাবাদ করা জায়িয আছে। আর উক্ত কবর মসজিদের জায়গার মধ্যে হলে উক্ত কবর সমান করে তার উপর মসজিদ তৈরি করে নামায পড়তে কোন অসুবিধা নেই। বরং সেক্ষেতে যে ব্যক্তির কবরের উপর মসজিদ সম্প্রসারিত হবে, তিনি অন্ত্যন্ত ভাগ্রবান বিবেচিত হবেন। তবে ওয়াকফকৃত কররস্থানের উপর মসজিদ সম্প্রসারণ করা যাবে না। [প্রমাণঃ ফাতাওয়া শামী২:২৩৩; ইমদাদুল আহকাম ২:৪৩৩; আযীযুল ফাতাওয়া ৫৯৩]