Masail
100%

ডিমের মধ্যে রক্ত বা বিষ্ঠা লেগে থাকলে করনীয়

Question

মুরগী বা হাঁস যদি পানির বালতিতে ডিম পাড়ে। তাহলে ডিমের খোসার আর্দ্রতার কারণে কি বালতির পানি নাপাক হয়ে যাবে ?

Answer

না, ডিম পাক। তবে যদি ডিমের মধ্যে রক্ত বা বিষ্ঠা লেগে থাকে। তাহলে তা নাপাক। কিন্তু এমনিতে ডিমের আর্দ্রতা বা সিক্ততা নাপাক নয়। তাই, হাঁস বা মুরগীর ডিম পানিতে পড়লে উক্ত বালতির পানি নাপাক হবে না।

তবে সতর্কতা স্বরূপ ফুক্বাহায়ে কেরাম উক্ত পানি দিয়ে অযু গোসল করতে নিষেধ করেন। তাই অন্য পানি থাকা অবস্থায় এ পানি দিয়ে অযু বা গোসল করা থেকে বিরত থাকতে হবে।

وكذا البيضة فلا يتنجس بها الثوب ولا الماء إذا وقعت فيه، لكن يكره التوضؤ به للإختلاف (رد المحتار-1/564)