Masail
100%

আসমাউল হুসনা

Question

আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, প্রতিপালক, রিজিকদাতা আল্লাহ তাআলা এগুলা বলা কি ভুল ? শুধু আরব নাম অনুসারেই উনাকে ডাকতে হবে ?

Answer

আল্লাহ তাআলাকে তার সিফাতী নাম আসমাউল হুসনা বলেই ডাকা উচিত। এর সাথে অন্য ভাষায় কেবল এমন শব্দেই ডাকা যাবে যে শব্দ শুধু আল্লাহর জন্যই খাস। অর্থাৎ শুধুই তাকেই ডাকা হয়। অন্য কাউকে উদ্দেশ্য করা হয় না। সেই সাথে এ নাম অন্য কোন ধর্মের প্রতীকও নয়।

রিজিকদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, প্রতিপালক আল্লাহ এভাবে বলাতে সমস্যা কেন থাকবে? কারণ এখানে মূলত ডাকা হচ্ছে আল্লাহকেই। আর আগে তার সিফাতকে সংযুক্ত করা হচ্ছে বাংলা ভাষায়। আর এভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট সিফাত ডাকাতে কোন সমস্যা নেই। সব সময় আরবীটাই বলতে হবে বিষয়টা এমন নয়। তবে আরবীটা বলা উত্তম।

তবে অন্য ভাষায়ও বলা যাবে, যা আল্লাহর জন্যই বিশেষায়িত। শুধু তার জন্যই ব্যবহৃত হয়। যেমন উপরোক্ত শব্দগুলো। এতে কোন সমস্যা নেই।