Masail
100%

সন্তানকে দুধ পান করালে উযু ভাঙ্গবে কি-না?

Question

উযু থাকা অবস্থায় ‍যদি সন্তানকে দুধ পান করানো হয়, তাহলে উক্ত উযু দ্বারা নামায আদায় কিংবা কুরআন তিলাওয়াত জায়িয হবে কি-না?

Answer

সন্তানকে দুধপান করানো দ্বারা উযু ভঙ্গ হয় না। সুতরাং সন্তানকে দুধপান করানোর পরও উক্ত উযুতে নামায আদায় করা ও কুরআন তিলাওয়াত জায়িয হবে।[ফাতওয়া দারুল উলূম ৫:৪০৮]