Masail
100%

স্বামীর উপর স্ত্রীর হক

Question

বিয়ের পর স্বামীর উপর স্ত্রীর কতটি হক ওয়াজিব হয়? অলংকার দেয়া তার উপর ওয়াজিব কি না?

Answer

বিয়ের পর স্বামীর উপর কতিপয় হক ওয়াজিব হিসেবে অর্পিত হয়। যেমন, স্ত্রীর খাদ্য, বস্ত্র ও আলাদা বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা, প্রতি চার মাসে অন্ততঃপক্ষে একবার তার যৌন চাহিদা পূর্ণ করা, স্ত্রীকে দ্বীন শিক্ষা দেয়া প্রভৃতি বিষয়গুলো স্বামীর উপর ওয়াজিব। অলংকারাদি দেয়া তার উপর ওয়াজিব নয়, বরং জায়িয। [প্রমাণঃ হিদায়া ২:৪৩৭, # হুকুকে মু‘আশরাত ১৪]