পর্দা না করার দৃঢ় প্রতিজ্ঞার পর তাওবা

Question

কোন মহিলা যদি ক্রোধন্বিত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলে যে, পৃথিবী উল্টে গেলেও আমি পর্দা করব না। কিন্তু সাথে সাথে সে তাওবা করে নেয়, তাহলে এক্ষেত্রে শরী‘আতের বিধান কি?

Answer

কুরআন ও হাদীসের দৃষ্টিতে পর্দা করা ফরয এবং পর্দা তরক করা হারাম। শরী‘আতের কোন ফরয বিধান সম্পর্কে এরূপ কটূক্তি করা যে, “দুনিয়া উল্টে গেলেও পর্দা করব না” এর দ্বারা ঈমান চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ফলে এরূপ কাজ থেকে পবিত্র অন্তরে তাওবা করা একান্ত জরুরী। সাথে সাথে ভবিষ্যতে এরূপ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে।

জিজ্ঞাসার বর্ণনা মুতাবিক যেহেতু উক্ত মহিলা তাওবা করে নিয়েছে, তাই আশা করা যাচ্ছে যে, আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দিবেন, তবে সতর্কতামূলকভাবে নতুন করে কালিমা পাঠ করে বিবাহ দুহরিয়ে নেয়া উচিত। (প্রমাণঃ মিশকাত শরীফ-১:২০৬, সূরা আহযাবঃ ৩৩-৫৯)