হাত দ্বারা ইশারা করে সালাম বা উত্তর দেওয়া

Question

অনেকে দূরে থেকে হাত দ্বারা ইশারা করে সালাম দেয়। আবার উত্তরদাতাও হাত দ্বারা ইশারা করে উত্তর দেন। এতে কোন ক্ষতি আছে কি?

Answer

দূর থেকে সালাম দেয়াতে যদি শ্রোতা আওয়ায শুনবে না বলে সন্দেহ হয়, তাহলে হাত দ্বারা ইশারা করে শ্রোতাকে বুঝিয়ে দিতে পারে। তবে হাতের তালু নিজের চেহারার দিকে থাকবে। ইংরেজদের স্যালুট দেয়ার মত যেন না হয়। কিন্তু নিকট থেকে হাত দ্বারা ইশারা করে সালাম দিলে মাকরূহ হবে। উত্তর দেওয়ার ক্ষেত্রেও একই হুকুম। তবে সর্বাবস্থায় সালামদাতাকে উত্তর শুনিয়ে বা জানিয়ে দেওয়া ওয়াজিব। [প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ৫:২২৮; ফাতাওয়া রাহীমিয়া ২:২৯৫]