রাস্তায় প্রাপ্ত টাকা মসজিদে দান করা
Question
যদি কোন ব্যক্তি রাস্তায় কোন টাকা পতিত পায় এবং ঐ টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া না যায়, এমতাবস্থায় ঐ টাকার কি ব্যব্যস্থা করতে হবে? তা মসজিদে দান করা যাবে কিনা?
Answer
প্রাপ্ত টাকা যদি আড়াই ভরি রুপার মূল্যের কম হয় তাহলে প্রাপ্ত স্থানে এবং তার আশেপাশে লোকজন জমা হওয়ার স্থানসমূহে মনের সন্দেহ দূর হওয়া পর্যন্ত টাকা প্রাপ্তির ঘোষণা দিবে। আর যদি আড়াই ভরি রূপা বা তার সমতুল্য বা তার চেয়ে অধিক মূল্যের টাকা বা সম্পদ পাওয়া যায়, তাহলে পূর্ণ এক বছর উল্লেখিত স্থানে ঘোষণা দিবে। এর পরেও যদি প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া যায়, তাহলে যিনি টাকা পেয়েছেন, তিনি আসল মালিককে সাওয়াব পৌঁছানোর নিয়্যতে উক্ত টাকা কোন গরীবকে দান করে দিবেন। তবে তিনি নিজে গরীব হলে তা নিজের প্রয়োজনেও ব্যয় করতে পারেন। তবে সর্বাবস্থায় যদি পরে মালিক হাজির হয় এবং সদকার অনুমতি না দেয় ও টাকা দাবী করে, তাহলে তার টাকা ফেরত দিতে হবে। উল্লেখ্য, উক্ত টাকা মসজিদে দেয়া যাবে না। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪/২৮৪, ফাতাওয়া দারুল উলূম ১২:৪৫৫ #ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৪৩২]